বিক্রয় ব্যবস্থাপনা
কোটেশন থেকে ইনভয়েস, কাস্টমার ম্যানেজমেন্ট, সেল রিটার্ন, অ্যামেন্ড — অটো স্টক ও হিসাব আপডেট সহ সম্পূর্ণ বিক্রয় চক্র।
কোটেশন তৈরি ও ইনভয়েসে কনভার্শন
কাস্টমার ম্যানেজমেন্ট (ব্যক্তি ও ব্যবসা টাইপ)
কাস্টমার গ্রুপ ভিত্তিক অটো ডিসকাউন্ট (শর্তসাপেক্ষ)
অটো স্টক আপডেট ও জার্নাল এন্ট্রি (কনফার্মে)
সেল রিটার্ন ও অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো
সেল অ্যামেন্ড — কনফার্মড অর্ডার এডিট করুন
আইটেম-লেভেল ডিসকাউন্ট ও ট্যাক্স
পেমেন্ট স্ট্যাটাস ট্র্যাকিং (বকেয়া/আংশিক/পরিশোধিত)
মাল্টি-ব্রাঞ্চ ও মাল্টি-ওয়্যারহাউজ সাপোর্ট
অটোমেটিক ডকুমেন্ট নম্বরিং সিস্টেম
থার্মাল প্রিন্টার রিসিপ্ট ও ইনভয়েস প্রিন্ট
ইকমার্স ইন্টিগ্রেশন (শিপিং, কুপন, ট্র্যাকিং)
বিক্রয় ব্যবস্থাপনা সফটওয়্যার বাংলাদেশ
চালিকা ইআরপির বিক্রয় মডিউল দিয়ে কোটেশন থেকে ইনভয়েস, কাস্টমার ম্যানেজমেন্ট থেকে সেল রিটার্ন — সম্পূর্ণ বিক্রয় চক্র পরিচালনা করুন। অর্ডার কনফার্ম করলে অটোমেটিক স্টক কমে এবং হিসাবের জার্নাল এন্ট্রি তৈরি হয়।
কাস্টমার ম্যানেজমেন্ট ও গ্রুপ ডিসকাউন্ট
ব্যক্তি ও ব্যবসা — দুই ধরনের কাস্টমার টাইপ সাপোর্ট করে। কাস্টমার গ্রুপ তৈরি করুন (VIP, হোলসেল ইত্যাদি) এবং গ্রুপ ভিত্তিক অটো ডিসকাউন্ট সেট করুন — মিনিমাম অর্ডার শর্ত ও ম্যাক্সিমাম ডিসকাউন্ট ক্যাপ সহ।
সেল অ্যামেন্ড — কনফার্মড অর্ডার এডিট
ভুল হলে চিন্তা নেই! কনফার্মড অর্ডারও এডিট করতে পারবেন সেল অ্যামেন্ড ফিচার দিয়ে। স্টক অটোমেটিক রিভার্স হয়ে নতুন করে আপডেট হয় এবং জার্নাল এন্ট্রিও সংশোধন হয়। পুরো প্রসেস ডেটাবেজ ট্রানজ্যাকশনে নিরাপদ।
সেল রিটার্ন ও অ্যাপ্রুভাল
কাস্টমার রিটার্ন গ্রহণ করুন অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো সহ। রিটার্ন অ্যাপ্রুভ হলে স্টক অটো বাড়ে, হিসাবে রিভার্স জার্নাল এন্ট্রি তৈরি হয়। আংশিক রিটার্নও সাপোর্ট করে।
আইটেম-লেভেল ডিসকাউন্ট ও ট্যাক্স
প্রতিটি আইটেমে আলাদা ডিসকাউন্ট (ফিক্সড বা পার্সেন্টেজ) ও ট্যাক্স রেট সেট করুন। অর্ডার-লেভেলেও ডিসকাউন্ট অ্যাপ্লাই করুন। সবকিছু রিয়েল-টাইমে ক্যালকুলেট হয়।
মাল্টি-ব্রাঞ্চ ও ইকমার্স সাপোর্ট
একাধিক ব্রাঞ্চ ও ওয়্যারহাউজ থেকে বিক্রয় পরিচালনা করুন। ইকমার্স ইন্টিগ্রেশনে শিপিং অ্যাড্রেস, কুপন, ট্র্যাকিং নম্বর — সবকিছু ম্যানেজ করুন। অটোমেটিক ডকুমেন্ট নম্বরিং ও থার্মাল রিসিপ্ট প্রিন্ট সাপোর্ট।